১৩ জানুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। সেই সোথে বেড়েছে আক্রান্তের সংখ্যা। সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা এ পর্যন্ত ২৭০। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০৬, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
বুধবার ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫৭০২, এর মধ্যে সিলেট জেলায় ৯৩০৮, সুনামগঞ্জে ২৫২১, হবিগঞ্জে ১৯৬৯ ও মৌলভীবাজার জেলায় ১৯০৪ জন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮ জন। এর মধ্যে সিলেটে ১১, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ জন এবং গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সিলেটে সুস্থ হয়ে উঠেছেন ১৫জন।