১ নভেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৭২৬ নমুনা পরীক্ষা করে নতুন সাতজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৯৬ শতাংশ। এই সময় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
সোমবার সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৭ জনের করোনা শনাক্ত হয়। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮৮১ জনে। এরমধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৯৭১ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৫, হবিগঞ্জে ৬ হাজার ৬৫১ এবং মৌলভীবাজারে ৮ হাজার ১৬৫ জন রয়েছেন।
এদিকে, বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৭৫ জন। এরমধ্যে সিলেট জেলার ৮৬৪ জন, সুনামগঞ্জের ৭৩, হবিগঞ্জের ৪৮ এবং মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১৮ জন।