১৮ অক্টোবর ২০১৭


কদমতলীতে সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা শাহীনকে ঢাকায় প্রেরণ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমায় কদমতলি বাস টার্মিনালে একটি রেস্টুরেন্টের দখল নিয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রলীগ নেতা শাহীনুর রহমান শাহীন (৩০)কে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। শাহীনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শাহীন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। মঙ্গলবার বেলা ২ টার কদমতলী বাস টার্মিনালের হোটেল তাজমহল দখল নিয়ে পরিবহন শ্রমিকদের সাথে ক্ষমতাসীন দলের অনুসারী একটি পক্ষের সংঘর্ষ হয়। এতে শাহীনসহ ৫ জন আহত হন।

গুরুতর আহত শাহীনকে ওসমানী হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিলো। সেখানে তার অবস্থার আরো অবনতি হওয়ায় বুধবার ঢাকায় নিয়ে যাওয়া হয়।

দুপুরে শাহীনকে ঢাকা প্রেরণকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ওসমানী হাসপাতালে উপস্থিত ছিলেন।

 

(আজকের সিলেট/১৮ অক্টোবর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন