৪ জানুয়ারি ২০২১
আজকের সিলেট ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৬৫০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৯১০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৬ হাজার ৯২৯ জনে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে আরও ৯১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৬১ হাজার ৫১৫ জন।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহারে প্রথম করোনা শনাক্ত হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর মৃত্যুর খবর আসে ১০ দিন পর ১৮ মার্চ।