২ জানুয়ারি ২০২১
ওসমানীনগর প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীগর উপজেলার তাজপুরে সড়ক মাইক্রোবাস চাপায় মনোজ দেব (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ওসমানীনগরের ইলাশপুর গ্রামের বাসিন্দা।
শনিবার দুপুর ১টার দিকে তাজপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে তাজপুর বাজারে মোটরসাইকেল আরোহী মনোজ দেবকে বিপরীত দিক থেকে আসা একটি মোইক্রোবাস (হাইয়েক্স) গাড়ি চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মনোজকে উদ্ধার করে দেড়টার দিকে ওসমানী হাসপাতালে নিয়ে আসলে ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।