১ জানুয়ারি ২০২১
লন্ডন অফিস: বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের (সিলেট ১৪ মৌলভীবাজার-রাজনগর-কমলগঞ্জ একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য,বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরদানকারী,বিশিস্ট রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিস্ট সহচর,বর্নাট্য জীবনের অধিকারী,আলহাজ্ব তোয়াবুর রহিম লন্ডনের চেরিংক্রস হাসপাতালে ৩১শে ডিসেম্বর ২০২০ রাত ৮টায় ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা জঠিল রোগে ভোগছিলেন l সেই সাথে তিনি করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৩ বছর।তিনি স্ত্রী,ছেলে,নাতি নাতনি,আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব তোয়াবুর রহিম তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুরুতে রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী মনসুরনগর ইউনিয়ন পরিষদের সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন l পরবর্তীতে তিনি পূর্ব প্রাদেশিক পরিষদের সদস্য ও তৎকালীন গণ পরিষদের সদস্য এবং স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন।ব্রিটেনের পশ্চিম লন্ডনের ইলিং এর বাসিন্দা মরহুম তোয়াবুর রহিমের বাবা হাজী সালামত মিয়া যার হাত ধরে বিলেতে বাংলাদেশী রেস্টুরেন্ট ব্যবসার প্রসার ঘটেছিলোl তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশন বিসিএ’র নেতৃত্ব দেন।তার বাবা হাজী সালামত মিয়া তৎকালীন সময়ে সকলের কাছে বিগ বস হিসেবে পরিচিত ছিলেন।মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী বালিসহস্র গ্রামে তোয়াবুর রহিমের জন্ম।বিশিস্ট এই রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিস্টজন ছিলেন।অবসর জীবনে তিনি নিজ এলাকায় তার প্রতিষ্ঠিত স্কুল পরিচালনার পাশাপাশি বিভিন্ন জনহিতকর কাজের সাথে জড়িত ছিলেন।তিনি নিজ এলাকার রাস্তা ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অনবদ্ধ অবদান রেখেছেন।তিনি তার বাবার নামে হাজী সালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়,প্রাইমারী স্কুল সহ স্থানীয় সালামতগঞ্জ বাজার যা পুরো জেলায় (এমপির বাজার)নামে সুপরিচিত সেই বাজারের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা।বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে তিনি আর রাজনীতিতে সক্রিয় থাকেন নি।এরপর তিনি লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন,নিভৃতচারী জীবন বেঁচে নেন। ১৯৯৫ সালে আবার দেশে পাড়ি জমান এবং ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের পক্ষে তিনি আবার সক্রিয় ভূমিকা পালন করেন l তিনি এলাকার শিক্ষাবিস্তারে নিরবিচ্ছিন্নভাবে আমৃত্যু অবদান রেখে গেছেন।বর্ণাঢ্য এই রাজনীতিবিদের মৃত্যুতে দেশ বিদেশ সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছেl মরহুম তোয়াবুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি জালাল উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী,কমিউনিটি নেতা কে,এম,আবু তাহের চৌধুরী,আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ চৌধুরী, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম,সাংবাদিক মকিস মনসুর,যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব সভাপতি ম জয়নুল আবেদিন রোজ,সাধারন সম্পাদক আজিজুল আম্বিয়া সহ অনেকে ।