৩০ ডিসেম্বর ২০২০


শিক্ষাবিদ ড. আতফুল হাই শিবলী আর নেই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বরেণ্য শিক্ষাবিধ, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সদ্য প্রাক্তন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. আতফুল হাই শিবলী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

মঙ্গলবার রাতে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন- সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মো. শাহান আহমেদ।

অধ্যাপক শিবলী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ছিলেন। তিনি ছিলেন একজন প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন অসাধারণ গুনী ব্যক্তি। এছাড়া তিনি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভগ্নিপতি।

শেয়ার করুন