১৫ জুন ২০২৩


জনতার কামরান মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন : নানক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন জনগনের নেতা, জনতার কামরান। সিলেটবাসী যেকোন সমস্যায়, যেকোন প্রয়োজনে তাকে কাছে পেয়েছেন। তাই তিনি জনতার কামরান হতে পেরেছিলেন। কামরানের অকাল প্রয়ানে সিলেটবাসী তাদের একজন প্রকৃত ভালোবাসার মানুষকে হারিয়েছেন, আওয়ামী লীগ হারিয়েছে একজন সৎ ও যোগ্য নেতাকে। মৃত্যুরপূর্ব পর্যন্ত তিনি সিলেটের উন্নয়নে নিবেদিত ছিলেন।

বৃহস্পতিবার বাদ যোহর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচতলায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কামরানের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল। তিনি সবাইকে সম্মান করতে জানতেন। তার স্নেহ ভালোবাসায় অনেকেই ধন্য। আমি ব্যক্তিগতভাবে তাকে খুবই স্নেহ করতাম। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি।

সিলেট মহামগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মহানগর আওয়ামী লীগের অধ্যাপক মোঃ জাকির হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, মহানগরের সাংগঠনিক সম্পাদক ও কামরানপুত্র ডা: আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুবাশ্বির আলী, মহানগরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, উপদেষ্টা এনাম উদ্দিন, আব্দুল মালিক সুজন, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারী, মুহিবুর রহমান ছাবু, সাজোয়ান আহমদ ও সাধারণ সম্পাদকবৃন্দ সৈয়দ আনোয়ারুস সাদাত, সোয়েব বাছিত,

শেখ সুরুজ আলম, আনোয়ার হোসেন আনার, ফাকরুল ইসলাম আলকাছ সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন রায়নগর বায়তুল বরাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবিদ হাসান রাহমানি। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়।

বদর উদ্দিন আহমদ কামরান সহ প্রয়াত মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়।

শেয়ার করুন