২০ ডিসেম্বর ২০২০


আজকের সিলেট পরিদর্শনে কলকাতা টিভির ব্যুরো এডিটর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম অফিস পরিদর্শন করেছেন কলকাতা টিভির বাংলাদেশ ব্যুরোর এডিটর শাহিদুল হাসান খোকন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিয়ম করেন।

রোববার সন্ধ্যায় তিনি আজকের সিলেট অফিসে আসলে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির নির্বাহী সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো প্রধান এমদাদুর রহমান চৌধুরী জিয়া। এসময় তার সাথে ছিলেন কলকাতা টিভি ও দৈনিক সংবাদ এর বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী।

মতবিনিময়কালে তিনি বলেন, মফস্বল শহর থেকে দীর্ঘ ১০ বছর ধরে একটি অনলাইন নিউজপোর্টাল পরিচালনা করা খুবই কঠিন কাজ। আজকের সিলেট এই কঠিন সময় পার করে এসেছে। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।

সিনিয়র সাংবাদিক আকাশ চৌধুরী বলেন, আজকের সিলেট ডটকম শুধু সংবাদ পরিবেশনেই সীমাব্ধ থাকেনি। সামাজিক প্রয়োজনেও তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে। বর্তমান সময়ে সিলেট অঞ্চলে প্রচণ্ড শীত পড়েছে। এই শীতেও তারা শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। এটি নিঃসন্ধেহে প্রশংসনীয় কাজ।

আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার বলেন, আমরা নিপক্ষ নই,আমরা সত্য ও ন্যায়ের পক্ষে সব সময় কাজ করি। মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল আস্তা রেখে আমরা দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করি। আমাদের এই পথ চলায় সকলের সার্বিক সহযোগীতা চাই।

এসময় উপস্থিত ছিলেন- মনিজা রহমান গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক শারমিন খান সুধা, আজকের সিলেট ডটকম এর জৈষ্ট সহকারী সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী, বিনোদন ডেস্ক ইনচার্জ কামাল আহমদ দুর্জয়, নিজস্ব প্রতিবেদক মাহমুদা খানম, দিপন দেব, স্টাফ ফটো সাংবাদিক ফাহিম আহমদ চৌধুরী ও মিজান আহমদ, অফিস স্টাফ বদরুজ্জামান শহিদ।

শেয়ার করুন