১৬ অক্টোবর ২০১৭


প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের নতুন কমিটি

শেয়ার করুন

লন্ডন প্রতিনিধি : প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের নির্বাচনে রবিন পাল চেয়ারম্যান ও মিজানুর রহমান মিরু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তারা আগামী তিন বছর ব্রিটেনে বাংলাদেশীদের সর্ব বৃহৎ এই সংঘটনের দায়িত্ব পালন করবেন। রোববার স্থানীয় সময় সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা ভোটগ্রহন চলে।

৩৩৪৫ ভোটের মধ্য ২১৫৩ ভোট কাস্ট হয়। লন্ডন মধ্যরাতে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষনা করেন। চেয়ারম্যান পদে রবিন পাল ৭৩ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১০৮০ টি। তার প্রতিদ্বন্ধি বদরুল ইসলাম পেয়েছেন ১০০৭ ভোট। সাধারন সম্পাদক পদে মিজানুর রহমান মীরু ১১৩ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১০৮০ টি। তার প্রতিদ্বন্ধি প্রার্থী দুলন পেয়েছেন ৯৬৭ ভোট।

যারা নির্বাচিত : সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে আনছার মিয়া ১০৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল বাছিত চৌধুরী ১০১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর ভাইস চেয়ারম্যান পদে আসাব আলী ১০৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ সাধারন সম্পাদক পদে দিলওয়ার হোসেন ১০৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধক্ষ্য পদে আনছার মিয়া ১০৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ কোষাধক্ষ্য পদে বাবুল আহমেদ কামালি ১০২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মেম্বারশীপ সেক্রেটারী পদে বাহার উদ্দিন ১০৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে আলীম আল রাজি (জামান) ১০১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুহেল আহমেদ ১০৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে দপ্তর সম্পাদক পদে আলাউদ্দিন ১০২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। পদে মহিলা সম্পাদিকা পদে আঞ্জুমান আরা অঞ্জু ১০২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইসি মেম্বার পদে আসক আলী ১০৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। ইসি মেম্বার বাবলা আহমেদ লেবু ১০১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইসি মেম্বার আকিকুর রহমান ১০১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইসি মেম্বার দবির আহমেদ ১০২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইসি মেম্বার খালিদ আহমেদ ১০২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ইসি মেম্বার পদে মতিউর রহমান ১০২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ইসি মেম্বার নুর মিয়া ১০১৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

ঘর প্যানেল থেকে ১৬ জন ও সানফ্লাওয়ার প্যানেল থেকে ৫ জন নির্বাচিত হন।

 

(আজকের সিলেট/১৬ অক্টোবর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন