২০ ডিসেম্বর ২০২০


সিলেটে মানুনুল হককে নিয়ে উত্তেজনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন কর্মকান্ড নিয়ে বিতর্কিত খেলাফত মজি সের ভারপ্রাপ্ত মহাসিচব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হক এবার সিলেটের বিয়ানীবাজার উপজেলায় স্থানীয় একটি মাদ্রাসার অনুষ্ঠানে যোগদান করার জন্য সিলেট সফরে আসছেন। আর তার এই সফর নিয়ে দেখা দিয়েছে চরম উত্তেজচনা। বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারষের হুমকি দেয়ার পর তিনি তুমুল বিতর্কে জড়িয়ে পড়েন। আগামী ২৫ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলার জামিয়া দ্বীনিয়া আসআদুল উলুম রামধা মাদরাসার ৭১তম বার্ষিক জলসায় প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা রয়েছে। এনিয়ে স্থানীয় রাজনীতিবীদ ও সচেতন মহলে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে আক্রমণাত্বক ভাষায় বক্তৃতা দেওয়ার পর এ নিয়ে মামুনুল হকের বিরুদ্ধে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন আদালতে উপস্থিত হয়েছে। আর গত ১৭ ডিসেম্বর হেফাজত ইসলামের সাবেক আমিরের মৃত্যুকে হত্যাকান্ড দাবি করে মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার আবেদন করেছেন আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মহিউদ্দিন। এই দুটি মামলাই পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত।

মাওলানা মামুনুল হকের বিয়ানীবাজার সফর প্রসঙ্গে স্থানীয় আলী নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, আমি এই মাদরাসার সুরায়ে আমেলার সদস্য। প্রতিষ্ঠানটির সর্বশেন বৈঠকেও আমি উপস্থিত ছিলাম না। মামুনুল হককে মাদরাসার মাহফিলে নিয়ে আমার বিষয়ে আমরা দলীয় একটি বৈঠকে আলোচনা করেছি। সেখানে আমরা নীতিগতভাবে সমালোচিত এই নেতাকে এলাকায় না আনার ব্যাপারে একমত হয়েছি।

তবে মাদরাসাটির মহতামিম ইউসূফ খাদিমানী বলেন, এই মাহফিলের জন্য দুই বছর আগে ওনার সম্মতি নেওয়া হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। এ ব্যাপার ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা জানিয়ে বলেছেন যে স্থানীয় প্রশাসন থেকে আনুষ্ঠানিক অনুমতি পেলে তবে তিনি আসবেন। আমরা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা করে প্রশাসনের কাছে অনুমতির জন্য যাব। অনুমতি পেলে মাওলানা মামুনুল আসবেন, না হলে আসবেন না।

শেয়ার করুন