১৬ ডিসেম্বর ২০২০


শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

শেয়ার করুন

মোঃ ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৮টায় বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিবসের সূচনা শুরু হয়। এর পর আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শেরপুর হাইওয়ে থানা পুলিশ, মডেল থানা নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশ, শেরপুর প্রেসক্লাব, স্কুল, কলেজ, বিভিন্ন রাজনৈতিক দল এবং অগণিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়।

সকাল ৮টায় শেরপুর হাইওয়ে থানা পুলিশ র‌্যালির মাধ্যমে আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শহীদ স্মরণে শ্রদ্ধা জানানো হয়। অপর দিকে শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশ, শেরপুর প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও শহীদ’দের আত্মার মাগফেরাত কামনা করে মহান বিজয় দিবস পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন, আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, শেরপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. এরশাদুল হক ভূঁইয়া, শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতেখার ইসলাম, এএসআই ইসমাইল হোসেন, মোশাহিদ কামাল ও পুলিশের সঙ্গীয় ফোর্স,

শেরপুর প্রেসক্লাব এর সভাপতি শিহাবুর রহমান, সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ রুমান, কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক রিপন মিয়া, সহপ্রচার সম্পাদক কয়েছ মিয়া,কার্যনির্বাহী সদস্য আব্দুল আলিম ও শাহাবুদ্দিনসহ অনেকেই।

শেয়ার করুন