৬ জুলাই ২০২৩


ঝুকির মুখে চুনারুঘাটের সাতছড়ি ত্রিপুরা পল্লি ব্রীজ

শেয়ার করুন

মোঃ মিজানুর রহমান, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপুরাপল্লিতে প্রবেশের কাঠের তৈরি সংযোগ সেতুটি পাহাড়ি ঢলে হেলে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিপুরা পল্লির হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মা।

এর আগে গত শুক্রবার রাত থেকেই পাহাড়ি ঢলে ধসে যেতে থাকে সেতুর গোড়ার মাটি। সমস্যা দেখা দিয়েছে জানিয়ে হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মা বলেন, পল্লির পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। তবে ব্রিজ সংস্কারে কোনো বরাদ্দ আসছে না। এদিকে পাহাড়ি টিলা ধসে আদি বসতভিটা হারিয়েছে এখানের পাঁচটি পরিবার। বাকি ১৯ পরিবার টিলা রক্ষায় বরাদ্দের জন্য প্রতীক্ষার প্রহর গুনছে। সেতু হেলে পড়ায় তাঁদের জীবনে বিরূপ প্রভাব পড়ছে।

সরেজমিন দেখা যায়, একটি অসাধু চক্র ত্রিপুরাপল্লির টিলার পাশ দিয়ে বয়ে যাওয়া ছড়া থেকে নানা সময় বালু তোলার ফলে সেখানে আলগা হয়ে আসা মাটি ঢলের তোড়ে ধসে পড়েছে। এতে হেলে পড়েছে সেতুটি। ঝুঁকি নিয়ে সেখানের বাসিন্দারা সেতু’ পারাপার হচ্ছেন। স্থানীয়দের সঙ্গে আলাপকালে তাঁরা জানান, সেতুটি হেলে পড়ায় পল্লির প্রায় দেড়শ বাসিন্দা ব্যাপক ভোগান্তিতে রয়েছেন। তা ছাড়া টিলা ধসের যে আশঙ্কা দেখা দিয়েছে, সেতুর দুরবস্থার কারণে তেমন কিছু ঘটলে এখানের বাসিন্দারা যেমন দ্রুত এলাকা ত্যাগ করতে পারবেন না, তেমনি জরুরি সাহায্য প্রাপ্তিও বাধাগ্রস্ত হবে। এমন পরিস্থিতিতে সেতুটি হেলে পড়ায় পল্লিবাসীর যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে জানিয়ে হেডম্যান চিত্ত্বদেব দেব বর্মা বলেন বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ব্রীজ সংস্কারের কোন বরাদ্দ নেই,বরাদ্দ আসলে যথাযত ব্যবস্হা নেয়া হবে । সেতুটির টেকসই মেরামতের দাবি জানান তাঁরা।

শেয়ার করুন