১৪ ডিসেম্বর ২০২০
ডেস্ক রিপোর্ট : শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির সূর্যসন্তানদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে বাধঁন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট। সোমবার সকাল ১১টায় সিলেট নগরীর চৌহাট্টা সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাধঁন সাহিত্য দর্পণ পরিষদ সিলেটের উপদেষ্টা সদস্য এডভোকেট মামুনূর রশীদ মামুন, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মহানগর শ্রমিক লীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম, সংগঠনের পৃষ্টপোষক সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সমাজসেবক তোফায়েল আহমদ, কাজী সৈয়দ মোজাম্মিল উদ্দিন, সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক সাদিক হোসেক এপলু, সহ সভাপতি সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সংবাদ কর্মী ইয়াকুব আহমদ, শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ, কবি আল মামুন বাবলু, মদন মোহন কলেজ ছাত্রনেতা ফাহিম হোসেন তুহিন, সদস্য আদিল আফসার, কামাল উদ্দিন, জসিম আহমদ, আশরাফুল আম্বিয়া, সাইফুল প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি শেষে এক সংক্ষিপ্ত সভা থেকে কবি, গীতিকার ও ছড়াকার আব্দুল বাছিত মোহাম্মদের অনাকাঙ্খিত মৃত্যুর কারন নিরুপণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচী ঘোষণা করা হয়েছে। মানববন্ধনে সিলেটের সকল লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ সর্বস্তরের সিলেটবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বাধঁন সাহিত্য দর্পণ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ ও কবি সমাজের প্রধান সমন্বয়ক, কবি সালাম মশরুর, বাংলাদেশ পোয়েটস ক্লাবের পক্ষে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।