১৪ ডিসেম্বর ২০২০


ওয়েসিস হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর ওয়েসিস হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচলনা করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

রোববার রাতে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে ওয়েসিস হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও সরকারি বিধি পালন না করে প্রতিষ্ঠান পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (সিপিএসসি, ইসলামপুর, সিলেট) কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন