১২ ডিসেম্বর ২০২০


বিশ্ব নবী (স.)

শেয়ার করুন

আজিজুল আম্বিয়া

বিশ্বমানবের জন্য যিনি কেঁদেছেন আজীবন,
যিনি কন্যাদের জীবন্ত কবরের করেছিলেন অবসান
সেজদার মাধ্যমে যিনি নিয়ে এসেছিলেন, উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি,
তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্ললাহু আলাইহি ওয়াসাল্লাম।

যিনি নিজ মাতৃভূমি মক্কা ছেড়ে গিয়েছিলেন মদিনায়,
মনের দুঃখকে কবর দিয়েছিলেন এক আল্লাহ্‌ আর তাঁর উম্মতের জন্য,
যিনি উহুদের প্রান্তরে হারিয়েছিলেন দাঁত শত্রুর আঘাতে,
তাইতো তিনি নবী আর তাঁর সাথে আল্লাহর স্বয়ং হয়েছিল মেরাজ।

আল্লাহ্‌ দিয়েছিলেন বান্দাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ,
নবী নিয়ে এলেন পাঁচ ওয়াক্ত নামাজ,
যিনি দিয়েছিলেন দাসত্ব মুক্ত এক নতুন আরব উপহার,
তাইতো তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

অনেক বিধবাকে দিয়েছেন স্ত্রীর সম্মান, আবার
বিবাহের মাধ্যমে চরম বিরুধীতার করেছিলেন অবসান,
খেলাধুলা আর বিনোদনে ও ছিলেন না পিছিয়ে
শরীর চর্চা আর খাবার ছিল ডাক্তারের ফর্মুলার মতন ।

দুধ মা হালিমা, মেয়ে ফাতেমা আর খাদিজা সহ মহিলাদের
তিনি কিভাবে ইজ্জত দিতে হয় শিখালেন প্রথম,
পাপ নয় বিয়ের মধ্যে আনলেন পাপমুক্ত এক সুন্দর সমাজ,
এসবই ছিল তাঁর উম্মতের জন্য শিক্ষার এক উদাহরন।

শেয়ার করুন