ড. এম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ঐশিকা তালুকদার এবং মনিষা তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এম সি কলেজের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, ছড়াকার অজিত রায় ভজন।
অতিথি শিল্পী হিসেবে ছিলেন, শব্দরূপ আতৃত্তি পাঠশালা চট্টগ্রামের প্রবীর পাল, মুক্তাক্ষর সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক বিমল করের নির্দেশনায় ও সাধারণ সম্পাদক প্রিয়াশ্রী কর পিউ এর পরিকল্পনায় কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।