১২ ডিসেম্বর ২০২০


সিলেটে নামলো চট্টগ্রামের ফ্লাইট

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ঘন কুয়াশার কারণে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে।

সূত্র জানায়, শনিবার সকাল আটটার দিকে বিমানের দুবাই থেকে আসা ফ্লাইটে দুই শতাধিক যাত্রী ছিল। কুয়াশার কারণে চট্টগ্রামে অপেক্ষমাণ তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ ছিল। সিলেটে অবতরণের খবরে স্বস্তি নেমে আসে। কুয়াশা কেটে গেলে বেলা সোয়া ১১টায় দুবাইয়ের ফ্লাইটটি সিলেট থেকে চট্টগ্রাম যায়।

শেয়ার করুন