১৫ অক্টোবর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : নগরীর ওসমানী মেডিকেল রোডের মধুশহিদ নিজ দলের ক্যাডারের হামলায় সবুজ (২৫) নামে এক ছাত্রলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত সবুজ মুন্সিপাড়া এলাকার বাসিন্ধা এবং ছাত্রলীগের কাশমীর গ্রুপের কর্মী। গুরুতর আহত অবস্থায় সবুজকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সবুজ জানান, ছাত্রলীগের নজরুল নামে এক ক্যাডার তার উপর হামলা চালিয়েছে। নজরুলের ইয়াবা ব্যবসায় বাধাঁ দেয়ায় তার উপর হামলা করা হয়েছে বলেও দাবী করেন সবুজ।
কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেনের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি এব্যাপারে অবগত নন বলে জানান।
(আজকের সিলেট/১৫ অক্টোবর/এসআর/এসটি/ঘ.)