৭ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : নগরীর জিন্দাবাজারে বহুল পরিচিত পানসী রেস্টুরেন্ট ও পাঁচভাই রেস্টুরেন্টকে পঁচা ও বাসি খাবার পরিবেশনের দায়ে সাড়ে ৬লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
সোমবার এই রেস্টুরেন্ট দুটিতে অভিযান চালায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে পাচঁভাই রেস্টুরেন্টকে তিনলাখ টাকা ও পানসি রেস্টুরেন্টকে সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের এর ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে র্যাব-৯ এর নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান বলেন, খাবারে কাপড়ের রঙ, পচা খাবার, মেয়াদোত্তীর্ণ ফুড ফ্লেভার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে এ জরিমানা করা হয়েছে। সিলেটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযানে পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে। যেখানেই অনিয়ম পাবো সেখানেই ব্যবস্থা নেয়া হবে।