২ এপ্রিল ২০২৩


বিদ্যুতহীন মৌলভীবাজার

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ঝড়ে ৩৩ কেভি লাইনের দুটি টাওয়ার উপড়ে পড়েছে। পাশাপাশি ফেঞ্চুগঞ্জ উপজেলা এলাকায় ১১ কেভি লাইনের ওপর গাছ পড়ে জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে গেছে। ড়ে মৌলভীবাজার সদর, কুলাউড়া, রাজনগর ও জুড়ী উপজেলাসহ বিভিন্ন এলাকায় অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

রোববার বিকালে সাড়ে ৪টার দিকে এই ঝড় শুরু হয়।

মৌলভীবাজার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবিবুল বাহার জানান, ঝড়ে শহরের সড়ক ভবনের সামনে বিদ্যুতের ৩৩ কিভি জাতীয় গ্রিড লাইনের দুটি টাওয়ার উপড়ে পড়েছে। এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা এলাকায় ১১ কেভি লাইনের উপড় গাছ উপড়ে পড়েছে। রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

শেয়ার করুন