৬ ডিসেম্বর ২০২০


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহাজিবাজার আউটার এলাকায় তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাইনচ্যুত চারটি বগির মধ্যে দুইটি বগি উল্টে গেছে।

শেয়ার করুন