৫ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এন্টিজেন টেস্ট চালু হয়েছে। এন্টিজেন টেস্টের মাধ্যমে গড়ে ২০ মিনিটের মধ্যেই পজিটিভ হলে ফলাফল পাওয়া যাবে।
শনিবার থেকে এটি চালু করা হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, এই টেস্টের জন্য ৫০০ কীট ইতিমধ্যে হাসপাতালে এসে পৌঁছেছে। আরও ৫০০ কীট এসে পৌঁছানোর কথা রয়েছে। হাসপাতালের টেকনিশিয়ানরা এন্টিজেন টেস্টের জন্য বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছে। শুধুমাত্র যাদের এক সপ্তাহধরে করোনার কোনও একটি উপসর্গ রয়েছে তাদেরই কেবল নমুনা সংগ্রহ করে এন্টিজেন টেস্ট করা হবে।
তিনি বলেন, এন্টিজেন টেস্টের মাধ্যমে গড়ে ২০ মিনিটের মধ্যে পজিটিভ ফলাফল পাওয়া যাবে। নেগেটিভ ফলাফল আসলে প্রয়োজনে আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হবে বলে।
এর আগে শনিবার সকাল ১০টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকদেশের দশটি জেলায় অ্যান্টিজেন টেস্টের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।