২৫ ডিসেম্বর ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি: সিলেট ২ আসনে তৃণমূল বিএনপি’র প্রার্থী আব্দুর রব মল্লিক বলেছেন বর্তমানে মানুষ গণতন্ত্রকে হারিয়ে ফেলেছে। সে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি নির্বাচনকে বয়কট না করে অংশগ্রহণ করছি। সোমবার ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ-সব কথা বলেন।
এ সময় তিনি বলেন, মানুষ গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যই আমাকে ভোট দিয়ে বিশ্বনাথ ওসমানীনগরে নির্বাচিত করবে এটাই আমার বিশ্বাস। বিগত পনেরো বছর ধরে জাতীয় সংসদে কোন বিরোধী দল না থাকায় কেউ জবাবদিহিতার মধ্যে পড়ছে না যার কারণে হারিয়ে যাচ্ছে গণতন্ত্র তাই আমি মনে করি আমাদের নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদে গিয়ে সোচ্চার ভূমিকা পালন করা উচিত।
আব্দুর রব মল্লিকআরও বলেন, আমার নির্বাচনী এলাকায় আমি রাত দিন সাধারণ মানুষের পাশে যাচ্ছি তাদের বুঝাচ্ছি দিন বদল করতে হলে সঠিক মানুষ বেছে নিতে হবে আর আমি সেই মানুষ হতে চাই যে অন্যায়ের বিপক্ষে কথা বলবে ন্যয় এর পক্ষে সোচ্চার থাকবে। আমি যে জায়গাতেই যাচ্ছি সেখানেই সাধারণ মানুষ আমাকে বরণ করে নিচ্ছে তারা আমাকে কথা দিয়েছে আমি যেন তাদের পাশে থাকি তাহলে তারাও আমার পাশে থাকবে, আমি আমার কথার কোন বরখেলাপ করবো না।
তিনি জানিয়েছেন দুই উপজেলার বিভিন্ন জায়গায় তিনি ইতিমধ্যে তার নির্বাচনী কার্যালয় স্থাপন করেছেন। আগামী ৭ তারিখের নির্বাচনে তিনি গণ মানুষের বিপুল ভোটে বিজয়ী হবেন। আর বিজয়ী হলে তার নির্বাচনী সকল ওয়াদা পূরণ করবেন।
সৌজন্য সাক্ষাতে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।