৫ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : নগরীর আখালিয়া এলাকা থেকে আবর্জনায় পড়ে থাকা অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এই লাশের বিষয়য়ে বিস্তারিত কোন তথ্য জানা সম্ভব হয়নি।
শনিবার সকাল ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে কোতোয়ালি থানার একদল পুলিশ এ লাশ উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ওসি সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট মহানগরীর আখালিয়া তপুবন আবাসিক এলাকায় বিজিবি গেইটের বিপরীতে ময়লা-আবর্জনা ফেলার স্থানে অজ্ঞাত নবজাতকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সকাল ১১টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
তিনি বলেন, নবজাতকটি একদিনের ছেলে শিশুর। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে বেলা ২টার দিকে নগরীর মানিকপীর টিলায় দাফন করা হয়েছে।