১ অক্টোবর ২০২৩


জালালাবাদ কলেজের নতুন অধ্যক্ষের যোগদান

শেয়ার করুন

 

 

আজকের সিলেট ডেস্ক: সিলেটের প্রথম স্মার্ট ক্যাম্পাস জালালাবাদ কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জী। রোববার (১ অক্টোবর) দুুপুরে কলেজ পরিচালনা পর্ষদ উইজডোম ট্রাস্টের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করেন ‘উইজডোম ট্রাস্টের’ সেক্রেটারী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। এসময় কলেজের শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অধ্যক্ষের দায়িত্ব গ্রহণকালে অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জী বলেন, সিলেটের প্রথম স্মার্ট ক্যাম্পাস হিসেবে জালালাবাদ কলেজ মানসম্পন্ন শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে। এর ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার গুণগত মান বজায় রাখাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জালালাবাদ কলেজকে কাঙ্ক্ষিত মানে উন্নীত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মেধাবী তরুণ প্রজন্ন তৈরী করতে মানসম্পন্ন শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

দায়িত্ব গ্রহণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জালালাবাদ কলেজ পরিচালনা পর্ষদ ‘উইজডোম ট্রাস্টের’ সেক্রেটারী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, কলেজের সহকারী অধ্যাপক আয়েশা বেগম, কলেজ কো-অর্ডিনেটর ছায়েম আহমদ চৌধুরী, প্রভাষক ফরিদ আহমদ, ফারুক আহমদ, সালমা বেগম, ফাহিমা সুলতানা ও তাহসিন সিদ্দিকা প্রমুখ।

এএস // স.বি // আতারা

শেয়ার করুন