৫ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটে গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে এক জন মারা গেছেন। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার ১৮১ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন মারা গেছেন। আর সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৮৭৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১৬ জন, হবিগঞ্জে ১৫৬৪ জন এবং মৌলভীবাজারের ১৭১৫ জন সুস্থ হয়েছেন।
এদিকে, সিলেট বিভাগের চার জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৫৬৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫, হবিগঞ্জে ১ হাজার ৯০৭ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৯১ জন। এরমধ্যে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে শনিবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় ২১ হাজার ২৮৬ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয় ২১ হাজার ৯৬ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯০ জন।