২ ডিসেম্বর ২০২০


ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বাংলাদেশী নিহত

শেয়ার করুন

প্রবাস ডেস্ক : ওমানের আলওয়াফি এলাকায় একটি কূপে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের সাতাইশদ্রোন গ্রামের জরুর বাপের বাড়ির মোস্তফা ও নাসির (আপন দুই ভাই) এবং একই উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের আনছার মিয়ার হাটের পূর্ব পাশের বাসিন্দা আলমগীর।

মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ১৫ বছর আগে ওমানে পাড়ি জমান তারা। ওমানের আলওয়াফিতে একটি কোম্পানিতে ইলেকট্রিকের কাজ করতেন তারা। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে ছুটি শেষে তারা পুনরায় ওমান যান।

শেয়ার করুন