২ অক্টোবর ২০২৩


গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু মিনহার পাশে দাঁড়ানোর আবেদন

শেয়ার করুন

 

 

আজকের সিলেট ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউপির পুর্ণানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মিনহা (৯) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ । দীর্ঘ ২০ দিন থেকে তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন দিনমজুর বাবা ।

জানা গেছে, মিনহা প্রায় ২০ দিন পূর্বে ইশকুল ছুটির পর গোয়াইনঘাট ব্রীজ সংলগ্ন সড়কে এক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সে। এদিকে মিনহাকে আঘাতকারী গাড়ির সন্ধান এখনো মেলে নি। এমতাবস্থায় আর্থিক অক্ষমতায় চিকিৎসা করানো যাচ্ছে না তাকে। কোন উপায় না পেয়ে সামর্থবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন মিনহার দিনমজুর পিতা নজরুল ইসলাম।

সাহায্য পাঠাতে চাইলে- 01308249265 (বিকাশ, মিনহার বাবা)

এএস // আতারা

শেয়ার করুন