২০ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ বরাবরই একটা নির্বাচনমুখী গণতান্ত্রিক দল। দলের নেতাকর্মীরা নির্বাচন নিয়ে আগ্রহী। কারণ, আমরা জানি ক্ষমতার পটপরিবর্তনের উত্তম উপায় হচ্ছে নির্বাচন। যারা অগণতান্ত্রিক তাদের নির্বাচনে আগ্রহ থাকেনা। কেউ কেউ আত্মমর্যাদা হারানোর ভয়ে নির্বাচনে দাঁড়াতে চায়না। আবার কারো কারো ইচ্ছা থাকলেও তথাকথিত নেতাদের রক্তচক্ষুর ভয়ে সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায় বা বয়কট করে। এটাই হচ্ছে অগণতান্ত্রিক মানসিকতা। দেশের মানুষ এদের অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। তাদের কোন জনসমর্থই নেই। কেউ নির্বাচনে এলো কিনা, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসেনা।
শনিবার হানগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী প্রচারণায় গঠিত পশ্চিমাঞ্চলীয় সেন্টার কমিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নানক আরও বলেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে শেখ হাসিনার নেতাকর্মী হিসাবে গড়ে তুলতে হবে। কাউকে ‘মাই ম্যান’ হিসাবে তৈরি করা যাবেনা। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নানক আরও বলেন, এবারের এই নির্বাচনে যেসব নেতাকর্মী ত্যাগ স্বীকার করবেন, কর্ম অনুযায়ী তাদের অবশ্যই মূল্যায়ণ করা হবে। আর যারা কাজ করবেন না বা দলের সিদ্ধান্তের বাইরে যাবেন তারা দয়া করে দল ছেড়ে দিবেন। অন্যতায় দল থেকে বের করে দেয়া হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমেদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জি এম.জেড কয়েছ গাজী, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, বিধান কুমার সাহা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, মহানগরের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, জেলার কোষাধ্যক্ষ শমশের জামাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, জেলার ও মহানগরের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, জেলার মহিলা বিষয়ক সম্পাদক বেগম শামসুন্নাহার মিনু, মহানগরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, মহানগরের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, জেলা ও মহানগরের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সাকির আহমদ শাহিন, অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, জেলা ও মহানগরের উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমদ চৌধুরী, জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য লোকমান উদ্দিন চৌধুরী, মো: নিজাম উদ্দিন, এম কে শফি চৌধুরী এলিম, আমাতুজ জুহুরা রওশন জেবিন, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, নুরুন নেছা হেনা, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সুদীপ দেব, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, আবুল মহসিন চৌধুরী মাসুদ, এডভোকেট তারাননুম চৌধুরী, ইলিয়াস আহমদ জুয়েল,জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজউদ্দিন, উপদেষ্টা এনাম উদ্দিন, কানাই দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিরন মিয়া, জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজ প্রমুখ।