১১ নভেম্বর ২০২০


সিলেট-কক্সবাজার বিমানের ফ্লাইট শুরু বৃহষ্পতিবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারের মতো সিলেট-কক্সবাজার-সিলেট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে। ফলে পর্যটন সমৃদ্ধ আধ্যাতিক রাজধানী সিলেটের সাথে পর্যটন রাজধানী কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে- সপ্তাহে প্রতি মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিট ও বৃহস্পতিবার বেলা ১১ টা ৫০ মিনিটে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট। এছাড়া কক্সবাজার-সিলেট রুটে সপ্তাহে দুইদিন রোববার দুপুর ১২টা ৫ মিনিট এবং মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে পূণ্যভুমি সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ইতিহাসে এই প্রথম।

যাত্রীদের জন্য ১৫% ছাড়ের ব্যবস্থাও রেখেছে বিমান। টিকিট কাটার সময় প্রোমোকোড ‘INPRO15’ ব্যবহার করে যাত্রীরা ১৫% ছাড়ে এই রুটে বিমানের টিকিট ক্রয় করতে পারবেন। বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, কাউন্টার এবং ট্রাভেল এজেন্ট থেকে টিকিট ক্রয় করতে পারবেন।

শেয়ার করুন