১০ নভেম্বর ২০২০


বিশিষ্ট আলেম আব্দুল আজিজ আর নেই

শেয়ার করুন

লন্ডন অফিস : বৃটেনে বসবাসরত বিশিষ্ট আলেমে দিন সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, দারুল উলুম সোনাপুর-রুপাপুর মাদ্রাসা, বালাগঞ্জ, সিলেট ও দারুল উলুম বার্মিংহাম (ইউকে)-এর প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আব্দুল আজিজ (খালিক মাওলানা) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

মঙ্গলবার স্থানীয় সকাল ৯টার দিকে বার্মিংহামের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের সকল সন্তানও আলেম। তারা দীর্ঘদিন থেকে দ্বীনের খেদমত করে আসছেন।

এদিকে, তার মৃত্যু গভীর বৃটেনে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বৃটেনের কমিউনিটিতে তার কৃতিত্বপূর্ণ অবদান রয়েছে। এছাড়াও তার প্রতিষ্ঠিত দারুল উলুম বার্মিংহাম বৃটেনে দীনি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শেয়ার করুন