১১ অক্টোবর ২০১৭
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ মো. ইয়াহইয়া’র ছোট ভাই শাহ হাম্মাদ (৩৫) মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের লামাতাজপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বেলা ২টায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন।
এদিকে পৃথক শোক বার্তায় শোক প্রকাশ করেছেন- ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেল আহমদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক কবির আহমদ, সদস্য সচিব রায়হান আহমদ, যুগ্ম-আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাহেদ আহমদ, জুয়েল মিয়া, নিজাম উদ্দীন, কামরুজ্জামান কামরুল, জাহাঙ্গীর মিয়া, রকিব আলী, রেদওয়ান আহমদ, মাসুদুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী শফি, মনসুর আহমদ চৌধুরী, সুহিনুল হক আক্তার, আতিকুল আলম, কয়েছ আহমদ, হুসাইন আহমদ হাসান, এমদাদ আলী, আমিনুর রহমান আমিন, রমজান আলী, হাবিব চৌধুরী, আল-আমিন রাজ, সাবাজ আহমদ প্রমুখ।
(আজকের সিলেট/১১ অক্টোবর/ডি/এসসি/ঘ.)