৬ নভেম্বর ২০২০


ভালবাসার দিনকাল

শেয়ার করুন

আজিজুল আম্বিয়া

ভালবাসার নীল আকাশে যখন ছিল খরা
প্রিয়তমা নীলা তখন ভীষণ ছিল ক্ষ্যাপা
স্বপ্ন হল আঁকাবাঁকা , মনে ছিল অশান্তি
তাইতো তখন ভালবাসায় ছিলনা প্রশান্তি ।

টেলিফোনের রং নাম্বার এ যখন হল সংলাপ
তখন তুমি জুড়ে দিলে ভালবাসার আলাপ।
সেদিন সাথে ছিল বড় ভাই ,ছিলনা নিরাপদ
তাইতো তখন বলে দিলাম এটা রং নাম্বার ।

আবার যখন দেখা হল টি এস সির মোড়ে
সেদিন তুমি ডাকলে আমায় ভালবাসার সুরে
কথা হল ,মজা হল ,তারপর বক্তিতা
এভাবেই কেটেছিল ফিরে দেখা দিনটা।

আজকে তুমি অভিমানে ফিরিয়ে নিলে মুখ
তাঁর সাথে চলে গেল ভালবাসার সুখ
ভালবাসার দিনকাল বুঝি এ রকমি হয়
ভালবাসা ভীষণ মজা,ভীষণ পচা,বুজতে বাকি নয় ।

শেয়ার করুন