২ নভেম্বর ২০২২


কবি-সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম- এর জন্মদিন আজ

শেয়ার করুন

মিজান মোহাম্মদ: আজ ২ নভেম্বর। ‘মাসিক চন্দ্রবিন্দু’ সম্পাদক কবি-সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম- এর জন্মদিন। তিনি ১৯৮৫ খ্রিষ্টাব্দের এইদিনে তিনি জন্মগ্রহন করেন। মোহাম্মদ নুরুল ইসলাম একাধারে কবি, লেখক, সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী। তার লেখা প্রথম প্রকাশ হয় ১৯৯৮ সালে বিদ্যালয়ের দেয়ালিকায়। ছড়া কবিতা দিয়ে লেখালেখি শুরু করলেও বর্তমানে সাহিত্যের সব শাখায় তার বিচরণ। তার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প রম্যরচনা, ফিচার বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকা, ছোট কাগজে প্রকাশিত হয়ে পাঠকদের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।

‘শিলা’ নামের ছোটকাগজ মোহাম্মদ নুরুল ইসলামের প্রথম সম্পাদনা। তাছাড়া তিনি বেশ কিছু ছোটকাগজ সম্পাদনা করেছেন। তার সম্পাদনায় ‘মাসিক চন্দ্রবিন্দু’ নামের একটি পত্রিকা একাধারে দশ বছর প্রকাশিত হয়েছে। যা পাঠক মহলে ব্যাপক সমাদৃত। তাছাড়া তিনি দৈনিক সিলেট এক্সপ্রেস, সিলেট আই নিউজ সহ বিভিন্ন পত্রিকায় সফলতার সাথে কাজ করেছেন। সিলেট বর্তমানে সিলেটের নিবন্ধিত জনপ্রিয় নিউজ পোর্টাল সিলেট প্রতিদিনের স্টাফ রিপোটারের দায়িত্ব সুনামের সাথে পালন করে সাংবাদিকতায় তিনি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন।

মোহাম্মদ নুরুল ইসলাম সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি ও সাংবাদিক সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন। মোহাম্মাদ নুরুল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ‘জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ’ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক ‘দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ – সিলেট’, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ‘ মাদক ও ধূমপান প্রতিরোধ পরিষদ-সিলেট’, প্রতিষ্ঠাতা সভাপতি ‘সিলাম সাহিত্য পরিষদ’, এডমিন- ৮৫ হাজার সদস্যের জনপ্রিয় সাহিত্য গ্রুপ ‘সাহিত্য নীড়’ সহ আরো অনেক সংগঠনের সাথে জড়িত।

সাবলীল উপস্থাপনায় মুগ্ধতা এনে দেয়া মোহাম্মদ নুরুল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলার সিলাম (টিলাপাড়া- মোকামবাড়ি) নিবাসী মোহাম্মাদ তজম্মুল আলীর পুত্র। চার ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়।

প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, জীবন ও প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে লেখালেখিতে আসক্ত। লেখালেখি ও বই পড়া তার নেশা হয়ে দাঁড়িয়েছে। জীবিকার তাগিদকে গৌণ করে সৃজনশীলতায় মেতে উঠা এই লেখকের জন্মদিনে রইলো একরাশ ফুলেল শুভেচ্ছা।

শেয়ার করুন