৪ নভেম্বর ২০২০


দোয়ারাবাজারে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’

শেয়ার করুন

দোয়ারাবাজার (মৌলভীবাজার) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে এক মাদ্রাসাছাত্রী। তার নাম তানজিনা আক্তার (১৫)। নিহত তানজিনা আক্তার ওই গ্রামের মানিক মিয়ার মেয়ে। সে স্থানীয় লামাসানিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।

মঙ্গলবার রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সানিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে সবার অগোচরে দরজা বন্ধ করে গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে নিজ ঘরের তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে তানজিনা। তার আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম জানান, ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর আত্মহত্যার কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন