৪ নভেম্বর ২০২০


বৃটেনের সরকার মর্গেজ হলিডের সময় বাড়ালো আরো ৬ মাস

শেয়ার করুন

আজিজুল আম্বিয়া, লন্ডন অফিস : বৃটেনে দ্বিতীয় লকডাউন ৫ নভেম্বর  থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত। তাই  মর্গেজ হলি ডের সময় বাড়লো আরো ৬ মাস।

জোসেফ বাউট্রিন ফাউন্ডেশনের তথ্য মতে করোনাভাইরস মহামারিতে ১.৬ মিলিয়ন হাউজ হোল্ড বা বাড়ীর মালিকরা মর্গেজ দিতে ব্যার্থ হচ্ছেন।

ফাইনান্সিয়াল কন্ডাক্ট অথোরিটি FCA মতে করোনাভাইরস মহামারিতে অনেকেই মর্গেজ নিয়ে বিপাকে আছেন। কাজ নেই তার জন্য  অর্থনৈতিক সমস্যা রয়েছে। এ সব বিবেচনায় সরকার মর্গেজ হলিডের সময় বাড়ালো আরো ৬ মাস ।

তবে এটি সতর্ক করা হয়েছে যে-
১. মর্গেজ হলি ডে মানে নয়। মর্গেজ মওকুফ করা হয়েছে।
২. মর্গেজ হলি ডে ৬ মাস পিছানো হলো। ৬ মাস পর থেকে আপনাকে আবার নিয়মিত মর্গেজ দিয়ে যেতে হবে।
৩. মর্গেজ হলি ডে’র এই সময়ের মধ্যে আপনি মর্গেজ না দিয়ে পরে মর্গেজ পরিশোধ করবেন।

মর্গেজ ব্রোকার SPE এর চীফ মার্ক হ্যারিস বলেন, “কেউ যদি মনে করে থাকেন যে ৬ মাসের মর্গেজ দিতে হবে না এটা কিন্তু ভুল। ৬ মাস পর থেকে আবার নিয়মিত মর্গেজ দিতে হবে। শুধু করোনাভাইরস মহামারির প্রকোট বাড়ায় সরকারের পক্ষ থেকে বাড়ীর মালিকদের কে সরকার বিশেষ সুবিধা দিয়েছে।এর মধ্য মর্গেজ না দিলে ব্যাংক কোন রকম তাগাদা দিবে না।তবে ৬ মাস পর থেকে নিয়মিত ভাবে মর্গেজ দিতে হবে। যদি নিয়মিত ভাবে মর্গেজ না দেন তাহলে ব্যাংক তার নিয়ম অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করতে পারবে”।

প্রথম লক ডাউনে মর্গেজ হলি ডে সময় ছিল ৩১শে অক্টোবর ২০২০ পর্যন্ত। ১লা নভেম্বর থেকে আরো ৬ মাস মর্গেজ হলে ডে ঘোষনা করলো সরকার। এর ফলে ব্রিটেনের বাড়ীর মালিকরা বেশ উপকৃত হচ্ছে। ৬ মাসের জন্য মর্গেজ চিন্তা থেকে মুক্ত।

বৃটিশ চ্যান্চেলর ঋশি সুনাক বলেন, “ করোনাভাইরস মোকাবেলায় সরকার সবসময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। জনসাধারনের জান মালের নিরাপত্তা ,ব্যাবসা প্রতিষ্ঠান , শ্রমিক, মালিককে অর্থ সহ বিভিন্ন অনুদান দিয়ে যাচ্ছে সরকার। বৃটেনের বাড়ীর মালিকদের জন্য মর্গেজ হলি ডে একটি গুরুত্ব পূর্ন ভুমিকা পালন করেছে।এই প্রজেক্ট খুবই ফল প্রসু হয়েছে। সব বাড়ীর মালিকরাই উপকৃত হয়েছেন। তাদের কথা বিবেচনা করেই দ্বিতীয় বার আরো ৬ মাসের জন্য মর্গে হলিডে ঘোষনা করা হলো”।

শেয়ার করুন