১২ অক্টোবর ২০১৭


নয় দিনে সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফে তন্ময়

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার প্রয়াত সাংবাদিক আনোয়ার পাশা চৌধুরীর ছেলে হায়াতুল ইসলাম চৌধুরী তন্ময় পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে পৌঁছেছেন সাইকেলে।

গত ২ অক্টোবর সোমবার তেঁতুলিয়া থেকে দিনাজপুর, নাটোর, ফরিদপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে ১৮টি জেলার উপর দিয়ে সাইকেল চালিয়ে ১০ অক্টোবর শেষ বিকালে টেকনাফ শাহপরীর দ্বীপে পৌঁছেন।

তন্ময় জানান, পরিবেশবান্ধব বাহন সাইকেলে একজন মানুষ একা একাই এক হাজার কিলোমিটার পথ চালিয়ে যেতে পারে কি-না এটা প্রমাণ করতেই তার এই যাত্রা শুরু হয়েছিল।

‘বাইকভেঞ্চার সিলেট’ নামে একটি প্রতিষ্ঠানের (সাইকেল শপ) স্পন্সরে তার এই দীর্ঘ পথচলা সম্পন্ন হয়। তিনি সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স সম্পন্ন করেছেন।

এর আগে তন্ময় চৌধুরী ‘সাস্ট সাইক্লিং রেস-২০১৫’তে সিলেটে সাইকেল চালিয়ে চ্যাম্পিয়ন হন। তার এই পথচলায় সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।

 

(আজকের সিলেট/১২ অক্টোবর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন