২৮ মে ২০২০
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় সুমন চৌধুরী (২৪) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবক সুমন চৌধুরী পৌর শহরের উছলাপাড়া এলাকার নুর চৌধুরীর ছেলে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারের খুমিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাসা থেকে সুমন মোটরসাইকেলযোগে উপজেলার ব্রাহ্মণবাজারে যাওয়ার পথে খুমিয়া নামক স্থানে তিনি দুর্ঘটনার শিকার হোন। পরিবার ও স্থানীয়দের ধারণা কোন একটি গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দিয়ে ফেলে যায়। কিছুক্ষণ পরে কুলাউড়ার দিকে আসা এক সিএনজি অটোরিকশাচালক সুমনের অচেতন দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে পেয়ে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়ায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।