৩০ অক্টোবর ২০২০


মিছিলে মিছিলে উত্তাল সিলেট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :  ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হজরত মুহাম্মদ সা:কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। জুমআহর নামাজের পর পুরো সিলেট নগরীরই মিছিলের শহরে পরিণত হয়।

শুক্রবার বাদ জুম’আ সিলেট নগরীর বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রান মুসল্লিরা মিছিল সহকারে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এসে জমায়েত হয়ে বিক্ষোভ করেন।

এসময় বক্তারা  বলেন, ২০১৫ সালে ফ্রান্সের কুখ্যাত রম্য পত্রিকা শার্লি এবদো কর্তৃক বিশ্ব মানবতার মুক্তিদূত হজরত মুহাম্মদ সা:-এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবার মহানবী সা:কে অবমাননায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। ফ্রান্সকে এমন জঘন্য কর্মকাণ্ড বন্ধ করতে করতে হবে।

বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। তা না হলে সারা দুনিয়ার মুসলমানরা রাজপথে নেমে আসবে।

শেয়ার করুন