২৬ অক্টোবর ২০২০


আপিএলের প্লে-অফের সূচি প্রকাশ

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের সূচির সঙ্গে প্লে অফ ম্যাচগুলোর সময়সূচি প্রকাশ করা হয়নি। প্রথম রাউন্ড শেষের দিকে তাই প্লে-অফের সূচিও প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি মাঠে গড়াবে ৫ নভেম্বর। পরের দিন এলিমিনেটর ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে, ৬ নভেম্বর। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিও আবুধাবিতে মাঠে গড়াবে। একদিন বিরতি দিয়ে এই ম্যাচটি হবে ৮ নভেম্বর।

আইপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। শিরোপার লড়াই মাঠে গড়াবে দুবাইয়ে। প্লে-অফের সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

শেয়ার করুন