২২ অক্টোবর ২০২০
ডেস্ক রিপোর্ট : বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামের সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা, সাবেক ইউনিয়ন সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ বিশ্বনাথ উপজেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী রনজিত চন্দ্র ধর এর উপর ১৮ অক্টোবর পরিকল্পিত ভাবে হামলা করেছে দুর্বিত্তরা।
তাকে দেখতে গিয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ পুজা উদয়াপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট রন্জন ঘোষ বলেছেন, স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধার উপর হামলা অনভিপ্রেত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এঘটনার সাথে জড়িতদের অভিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুল শাস্তি দিতে হবে।
এসময় তার সাথে ছিলেন- বাংলাদেশ পুজা উদয়াপন পরিষদ সিলেট জেলা শাখার সহ প্রচার সম্পাদক প্রদীপ রন্জন দাস, সহ গণসংযোগ সম্পাদক উজ্জ্বল চন্দ, কার্য়নির্বাহী সদস্য বিদ্যুত সেন, ও সামন্ত ধর।