২০ অক্টোবর ২০২০
গিলমান আহমদ তালুকদার ও ফাহিম আহমদ চৌধুরী, ওসমানীনগর থেকে : ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনেী ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গননা । ভোট গননা শেষ হলেই জানা যাবে আগামী ৫ মাসের জন্য কে হচ্ছেন এই ইউনিয়নের চেয়ারম্যান। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষনীয়, বিশেষ করে নারী ভোটারের সংখ্যা ছিলো বেশী ।
সাদিপুর ইউনিয়নের উপ-নির্বাচনের নির্বাচনে সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে টানা ৫টা পর্যন্ত।
মাত্র ৫ মাসের জন্য এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটের মাঠে লড়াই করছেন চার প্রার্থী। তারা হলেন- ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ (নৌকা), সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রব আল মামুন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ (আনারস)।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব। ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।