৯ ডিসেম্বর ২০২৩
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই কালনী নদী থেকে সুজিত বর্মন (২৫) নামে শারীরিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জয়নগর এলাকা সংলঘ্ন কালনী নদী থেকে মুখে কষ্টিব ও পা বাঁধা তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাকে হত্যা করা হয়েছে।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক উপজেলার চান্দপুর গ্রামের শ্যামা বর্মনের ছেলে।
নিহত যুবকের জেঠী অনিতা বর্মন বলেন, “সে শারীরিক প্রতিবন্ধী ছিল। গাছ থেকে পড়ে সে হাতে ও পায়ে আঘাত পায় তারপর থেকে সে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পরে। গেল কয়দিন ধরে ওই যুবকের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এভাবে সে মাঝেমধ্যে বাড়ীতে আসতনা। তারা তিন ভাই এক বোন।সে সভার বড় ছিল। ওই যুবক কালনী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত।”
অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শহিদুল হক মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে এটাকে হত্যা মনে হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।