৮ অক্টোবর ২০১৭


ভিজিএফ-এ অনিয়ম : বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যানকে শোকজ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচংয়ের সুজাতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কদ্দুছ শামীমকে শোকজ করেছে প্রশাসন। ভিজিএফ বন্টনে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে কার্ডধারীদের কাছ থেকে নগদ অর্থ আদায় করে আত্মসাতের অভিযোগে তাকে শোকজ করা হয়।

এছাড়া ট্যাগ অফিসার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে ভিজিএফের চাল বণ্টন করার অভিযোগেও চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব দেয়ার জন্য চেয়ারম্যানকে এক সপ্তাহের সময় বেঁধে দেয়া হয়েছে।

এ ব্যাপারে পিআইও প্লাবন পাল জানান, চেয়ারম্যানের নিকট শোকজ নোটিশ পৌঁছানো হয়েছে। তাকে আগামী এক সপ্তাহের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

(আজকের সিলেট/৮ অক্টোবর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন