৭ অক্টোবর ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও কলেজ এলাকা থেকে আজ শনিবার বেলা ১টার দিকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সকালে স্থানীয় কলেজের পাশে একজন নবজাতকের লাশ দেখতে পান স্থানীয়রা।খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ভিড় করেন। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার এস আই সমীরণ দাস জানান- নবজাতকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নবজাতকের পরিচয় সনাক্ত করা যায়নি। লিাশটি কে বা কারা ফেলে গেছে এ বিষয়ে কোনো তথ্য মেলেনি বলে জানান সমীরণ দাস।
(আজকের সিলেট/৭ অক্টোবর/এসটি/ঘ.)