৭ অক্টোবর ২০১৭


ওসমানীনগরে বজ্রপাতে ছেলে নিহত, পিতা আহত

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক শাহীন মিয়া (২৪) উপজেলার সাদীপুর ইউনিয়নের সুন্দিখলা গ্রামের আবদুল মন্নানের ছেলে। বজ্রপাতে নিহতের পিতাও আহত হয়েছেন।

শনিবার সকালে সুন্দিখলার একটি হাওরে এই হতাহতের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে যায়, শনিবার ভোরে স্থানীয় খালের মুখ নদীর শেষ সীমানায় একটি হাওরে জাল পেতেমাছ ধরছিলেন পিতাপুত্র। সকাল ৭টার দিকে ব্রজপাত হলে শাহিন মিয়া পানিতে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় নৌকায় থাকা নিহতের পিতা মন্নান মিয়াও আহত হন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

ওসমানীনগর থাানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

 

(আজকের সিলেট/৭ অক্টোবর/এসটি/ঘ.)

শেয়ার করুন