৬ অক্টোবর ২০২০


দক্ষিণ আফ্রিকায় সিলেটী যুবক খুন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জাকির হোসেন (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক খুন হয়েছেন। দেশটির বেলকম মেডি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। খুন হওয়া জাকির হোসেনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর এলাকায়।

নিহত জাকির হোসেনের ভাগনে ওয়াহিদ আহমদ বলেন, মামা মারা যাওয়ার খবর সোমবার জানতে পেরেছি।

জানা গেছে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের হপস্টার্ড এলাকায় একটি দোকানে সন্ত্রাসীদের গুলিতে জাকির হোসেন আহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়। রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় তিনি মারা যান।

শেয়ার করুন