১ অক্টোবর ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার ও তাহিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৮ বস্তা চালসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে দোয়ারাবাজার ও তাহিরপুর থানায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে মামলা করেছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজার ও তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনয়নের লামাগাও বাজার গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য বিভাগ ও পুলিশ খাদ্যবান্ধব কর্মসূচির চাল আটক করে।
পুলিশ জানায়, ডিলার মাসুক আলমের দোকান থেকে হিসাব বর্হিভূত ১৪ বস্তা ও আফসন নগর গ্রামের মফিজ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা চাল উদ্ধার করে। অন্যদিকে, তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার থেকে ১০ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম ও তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহরলাল দাস জানান, চাল উদ্ধার করার পর উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করেছেন।