১ অক্টোবর ২০২০


আওয়ামীলীগে ‘অভিষিক্ত হচ্ছেন’ শমশের জামাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শমসের জামাল। গ্রেনেড হামলায় আহত সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক ও বীর মুক্তিযুদ্ধা এনামুল হকের পুত্র। আপদমস্তক আওয়ামীলীগ পরিবারের এই সন্তান ১৯৮৪ সালে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী থাকাকালিন সময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হন।

এর পর থেকেই কাজ করছেন জাতির পিতার আদর্শ বাস্তবায়নে। স্থানীয় ও জাতীয় সকল নির্বাচনে নৌকা ও দলীয় প্রার্থীদের প্রচারণায় ছিলেন সক্রিয়। যার ফলে আওয়ামী বিরোধী অপশক্তি কর্তৃক তাদের তাতিপাড়াস্থ বাসবভনে বার-বার হামলা করা হয়, এমনকি গ্রেনেড হামলাও করা হয়। এর পর ১৯৯৪ সালে চাকুরীতে যোগদান। চাকুরী থাকা অবস্থায়ও আওয়ামী রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ। এর পর ২০১৬ সালে ৩রা এপ্রিল চাকুরী থেকে ইস্তফা দিয়ে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পুরোদমে রাজনীতি শুরু করেন তিনি।

পেশায় ব্যবসায়ী শমসের জামালের ভাই-বোন সবাই আওয়ামী রাজনীতিতে সক্রিয়। সম্প্রতিক দলটির হাইকমান্ডে জমা দেয়া সিলেট জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে তাকে রাখা হয়েছে কোষাধক্ষ্য হিসেবে।

সব মিলিয়ে সিলেট জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি কেন্দ্র অনুমোধন দিলে সরাসরি আওয়যামীলীগের সক্রিয় রাজনীতিতে অভিষিক্ত হচ্ছেন শসমের জামাল।

শমসের জামাল আজকের সিলেটকে বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আমি ছোটবেলা থেকেই জাতির পিতার আদর্শে বিশ্বাসী। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, মা ছিলেন সংসদ সদস্য এই সুবাধে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমার পরিবার সীমাহীন নির্যাতনের শিকার হয়েছে। আমার মাকে হত্যার জন্য বাসায় পর্যন্ত বোমা হামলা হয়েছে। আমার মা-বাবার দেখানো পথ অনুযায়ী আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাব ইনশাআল্লাহ।

শেয়ার করুন